আ.লীগের প্রতি পরম সহানুভূতিশীল বহু বিএনপি দেখতে পাচ্ছি চারদিকেই : খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

আ.লীগের প্রতি পরম সহানুভূতিশীল বহু বিএনপি দেখতে পাচ্ছি চারদিকেই : খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব ও সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান বলেছেন, কেবল পুলিশ, প্রশাসন ও সন্ত্রাসীরা নয়, ওদের ক্ষমতার উৎস তো বিরোধী শিবিরেও ছিল। মঙ্গলবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‌‘রাজনীতি তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছি অনেক কাল ধরেই। আমি কখনো বিএনপির প্রতি সহানুভূতিশীল একজন আওয়ামী লীগার দেখিনি। এখন আওয়ামী লীগের প্রতি পরম সহানুভূতিশীল বহু বিএনপি দেখতে পাচ্ছি চারদিকেই। এখন বুঝতে পারছি, টানা ষোলোটা বছর ধরে আমাদেরকে কেন এতোটা নির্যাতন ভোগ করতে হলো।’ তিনি আরও বলেন, ‘বুঝতে পারছি, কেন বিএনপির সব আন্দোলনই শেষ অব্দি ব্যর্থ হতো। বুঝতে পারছি, কেন ওরা এতো নির্বিঘ্নে ষোলোটা বছর

ধরে রাজ্যপাট চালাতে পেরেছে। বুঝতে পারছি, কেবল পুলিশ, প্রশাসন ও সন্ত্রাসীরা নয়, ওদের ক্ষমতার উৎস তো বিরোধী শিবিরেও ছিল।’ উল্লেখ্য, ২০০৯ সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্বেও ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল