ক্ষমতাসীন এলডিপির ভরাডুবি, সরকার গঠনে অনিশ্চয়তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

ক্ষমতাসীন এলডিপির ভরাডুবি, সরকার গঠনে অনিশ্চয়তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
জাপানের সাধারণ নির্বাচনে ভোট কার্যক্রম শেষ হয়েছে, এখন ফল ঘোষণাও চলছে। তবে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশটির ক্ষমতাসীন জোট সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর দ্বারপ্রান্তে রয়েছে। রোববার জাপানে ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফলে যা বোঝা যাচ্ছে তা হলো- বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির ভবিষ্যৎ সরকারে আবারও পরিবর্তন আসতে চলেছে। নিপ্পন টিভির এক জরিপে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার এলডিপি ও এর ছোট জোট সঙ্গী কোমেইতো মোট ১৯৮টি আসন পেতে পারে। যা মোট ৪৬৫ আসনের সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (২৩৩ আসন) থেকে অনেক কম। এবারে নির্বাচনই এলডিপির সম্ভাব্য সবচেয়ে খারাপ ফলাফল বয়ে এনেছে, যা ২০০৯ সালে ক্ষমতা হারানোর পরও দেখা যায়নি। এদিকে প্রধান বিরোধী

দল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান (সিডিপিজে) ১৫৭টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ইশিবার দলের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং একটি অর্থ কেলেঙ্কারির জন্য ভোটাররা প্রতিক্রিয়া দেখিয়েছে বলেই মনে করা হচ্ছে। ভোটের এই ফলাফলের ভিত্তিতে ছোট দলগুলো, যেমন- ডেমোক্র্যাটিক পার্টি ফর দ্য পিপল (ডিপিপি) এবং জাপান ইনোভেশন পার্টি দেশটিতে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের জরিপে ডিপিপির ২০ থেকে ৩৩টি এবং জাপান ইনোভেশন পার্টির ২৮ থেকে ৪৫টি আসন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে উভয় দলের নীতি এলডিপির সঙ্গে সাংঘর্ষিক। ডিপিপি প্রধান ইউইচিরো তামাকি এলডিপি-নেতৃত্বাধীন জোটের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা উন্মুক্ত রাখলেও

ইনোভেশন পার্টির প্রধান নোবুয়ুকি বাবা বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনে জানা গেছে, নির্বাচনের এই অনিশ্চয়তা ইতোমধ্যেই অর্থনৈতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে জাপানি শেয়ার বাজারে বিক্রির প্রবণতা দেখা দিতে পারে। এ বিষয়ে মিজুহো রিসার্চ অ্যান্ড টেকনোলজিসের সিনিয়র অর্থনীতিবিদ সাইসুকে সাকাই মন্তব্য করেছেন, ‘ক্ষমতাসীনদের প্রতি ভোটারদের রায় প্রত্যাশার চেয়ে কঠোর হয়েছে’। সরকারে শক্তিশালী নেতৃত্বের অভাবে অর্থনৈতিক নীতিগুলো বাস্তবায়ন করা কঠিন হতে পারে এবং ব্যাংক অব জাপান যদি সুদের হার বাড়াতে চায়, তবে এটি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান