ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ৪০ জনের প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫

ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ৪০ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ |
ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। দেশের মধ্যাঞ্চলে মঙ্গলবার (৪ নভেম্বর) আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে প্রবল বৃষ্টি ও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ফলে বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে এবং হাজারো মানুষ উদ্বাস্তু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রাদেশিক তথ্য কর্মকর্তা অ্যাঞ্জেলিজ অরং জানিয়েছেন, মঙ্গলবার রাত নাগাদ প্রাণহানির সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। তাদের ৩৯ জন ছিলেন সেবু প্রদেশের বাসিন্দা। পাশের দ্বীপ বোহোলে অপর একজন প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, উদ্ধারকাজ এখনও চলছে এবং নতুন তথ্য আসার সঙ্গে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পানিতে ডুবে ও ধসে পড়া ধ্বংসাবশেষে আঘাতে অধিকাংশ মানুষ মারা গেছেন। স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে ‘টিনো’।

মঙ্গলবার সকালে আঘাত হানার পর কিছুটা দুর্বল হলেও, এখনও ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। ঘূর্ণিঝড়টি ভিসায়াস দ্বীপমালা পেরিয়ে উত্তর পালাওয়ান হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে। দেশটির ভিসায়াস অঞ্চল, দক্ষিণ লুজন ও উত্তর মিন্দানাওয়ের কিছু এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার সকালে ফিলিপাইনের সীমানা ত্যাগ করবে। সেবু শহরের বন্যার পানি মঙ্গলবার রাত নাগাদ কিছুটা নেমে এলেও, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ এখনও বন্ধ রয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। ফিলিপাইন রেডক্রসের প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা হাঁটুপানি পেরিয়ে নৌকায় করে দুর্গতদের উদ্ধারে কাজ

করছেন। শহরের উত্তর উপকণ্ঠ লিলোয়ান এলাকায় বাড়িঘর ডুবে গেছে, কিছু জায়গায় কেবল ছাদ দৃশ্যমান। রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা পাগাসা জানায়, টাইফুন কালমেগির প্রভাবে ভিসায়াস ও আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। দুর্যোগের কারণে ১৮০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সমুদ্রগামী জাহাজগুলোকে নিরাপদ বন্দরে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি আরও সতর্ক করেছে, উপকূলীয় অঞ্চলে তিন মিটারের বেশি উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। অন্যদিকে, ভিয়েতনাম সরকার জানিয়েছে, তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির কেন্দ্রীয় অঞ্চলগুলোয় বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে, যেখানে গত এক সপ্তাহের ভারী বৃষ্টিতে অন্তত ৪০ জন মারা গেছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। ফিলিপাইন প্রতিবছর গড়ে ২০টি

ঘূর্ণিঝড় আঘাত হানে। গত সেপ্টেম্বরে সুপার টাইফুন ‘রাগাসা’ উত্তর লুজন অঞ্চল তছনছ করে দেয়, যার ফলে সরকারি বিভিন্ন দফতরের কাজ ব্যাহত ও শিক্ষা কার্যক্রম স্থগিত হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম