ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা
হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
শিবপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক উপজেলা পঁচারবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি ডুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জন যাত্রী ও চালক মারা যায়। পরে স্থানীয় পুলিশের খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ওসি আজাল হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর
হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এখনো তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমাদের তদন্ত চলছে।
হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এখনো তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমাদের তদন্ত চলছে।



