জমে উঠেছে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যের দোকান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

জমে উঠেছে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যের দোকান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
স্থানীয় বাজারের তুলনায় শাকসবজির দাম কম। কেজিপ্রতি ১০-৩০ টাকা কমে কিনতে পারছেন লোকজন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাশ্রয়ী মূল্যে সবজি কিনতে সেখানে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। কৃষক থেকে ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে শাকসবজি পৌঁছে দেওয়ার এই কার্যক্রম শুরু করেছেন বাকেরগঞ্জ সরকারি কলেজের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে কাঁচাবাজারের সামনে ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রির এ কার্যক্রম শুরু করেন শিক্ষার্থীরা। এটি চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ব্যবসা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আয়োজকরা। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড বাজারের প্রধান ফটকের বিপরীত পাশে বসানো হয়েছে এ সবজির দোকান। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে রাস্তার পাশে বসে সবজির দোকানটি চালানো হচ্ছে। সাজিয়ে রাখা হয়েছে

বিভিন্ন ধরনের শাকসবজি। পৌর এলাকার বাসিন্দারা বাজার করে ফেরার সময় বলেন, বাজার থেকে সব সবজির দাম এখানে কম। আন্দোলনের পর কয়েক দিন সিন্ডিকেট না থাকায় বাজার সহনীয় থাকলেও এখন আবার সবকিছুর দাম বেশি। শিক্ষার্থীরা এ কার্যক্রম চলমান রাখলে বাজারে জিনিসের দাম কমতে পারে। এদিন ১২ ধরনের সবজি বিক্রি করতে দেখা যায় শিক্ষার্থীদের ন্যায্যমূল্যের দোকানে। স্থানীয় বাজার থেকে শিক্ষার্থীরা তাদের দোকানে কম দামে সবজি বিক্রি করেন। কাঁচামরিচ শিক্ষার্থীদের দোকানে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও বাজারে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছিল। ঢেঁড়স ৪৫ টাকা বিক্রি করলেও বাজারে ৮০ থেকে ১০০ টাকা। শসা ৪০ টাকা কেজি বিক্রি হলেও বাজারে দাম ৭৫ থেকে ৮৫

টাকা। পটল ৫০ টাকা বিক্রি হলেও বাজারে ৮০ টাকা, লাউ প্রতিটি ৫০ টাকা বিক্রি হলেও বাজারে ৭০ থেকে ১০০ টাকা। পুঁইশাক ৩৫ টাকা আঁটি বিক্রি হলেও বাজারে ৪০ থেকে ৫০ টাকা। পেঁপে ৩০ টাকা বিক্রি হলেও বাজারে ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪৫ টাকা বিক্রি হলেও বাজারে ৭০ থেকে ৮০ টাকা, কাঁচাকলার হালি ৩০ টাকা বিক্রি করলেও বাজারে ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা বিক্রি করলেও বাজারে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। উদ্যোক্তাদের একজন আরিফ হোসেন বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে আমরা সংগ্রহ করায় কম দামে বিক্রি করতে পারছি। বাজারে আসা সবজি কৃষক থেকে বাজারে আসতে কয়েকটি হাতবদল

হওয়ায় দাম বেড়ে যায়। কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে পরিবহন খরচ যোগ করে বিক্রি করেও বাজারের চেয়ে ২০ থেকে ৩০ টাকা কমে সবকিছু বিক্রি করা যাচ্ছে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার আসার পর সিন্ডিকেট এ সরকারকে বিতর্কিত করার জন্য মূল্য বৃদ্ধি করে দিয়েছে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। এজন্য শিক্ষার্থীরা মিলে কৃষক ও ভোক্তার সুবিধা করে দিতে উদ্যোগ নিয়েছি। এতে কৃষকরাও ন্যায্যমূল্য পাবেন, ভোক্তার‌ও কম দামে কিনতে পারবেন। যতদিন অস্থিতিশীল থাকবে বাজার, ততদিন আমাদের এ কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাকেরগঞ্জের সাধারণ জনতা বলেন, বর্তমানে বাজারে উচ্চমূল্যে শাকসবজি বিক্রি করে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা। এতদিন ফায়দা লুটছে এখন থেকে

আর পারবে না। শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগটির ফলে এটি নিরসন হবে অনেকটা। এ ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে বাজার সিন্ডিকেট ব্যবসায়ীরা এ ধরনের কাজ থেকে বিরত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল