ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে
ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ
ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
এআইইউবিতে ৩য় আন্তর্জাতিক সম্মেলন আইসিসিএ-২০২৪ শুরু
এ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশি ও বিদেশি কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন শাখার একাডেমিক এবং প্রযুক্তিগত ইন্ডাস্ট্রির গবেষক ও বিশেষজ্ঞরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ড. কারমেন জেড. লামাগনা, সদস্য, ট্রাস্টি বোর্ড এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর, এআইইউবি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মেলনের চেয়ার হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মোঃ আবদুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর, এআইইউবি।
এ ছাড়াও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এআইইউবির ডিন, শিক্ষক, কর্মকর্তা, সংশ্লিষ্ট বিষয়ের প্রযুক্তিবিদ, দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময়
উপস্থিত ছিলেন। দুই দিনের এ সম্মেলনে বিভিন্ন অধিবেশনের আয়োজন করা হয়েছে, যেখানে বিশেষজ্ঞ ও গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করছেন। অধিবেশনগুলোতে কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন অ্যালগরিদম অ্যান্ড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিগ-ডেটা ইত্যাদি বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।