সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪

সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪ |
ঢাকা উত্তর সিটি করপোরেশন সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সকরার পতনের পরও অফিস করেন সাবেক মেয়র আতিকুর ইসালাম। তবে ১৮ আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয় থেকে সাবেক মেয়র আতিকুল ইসালামের পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। করপোরেশনের প্রধান কার্যালয়ের দুটি সিসি ক্যামেরার ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, রোববার রাত ৮টা ২০ মিনিটে মেয়র আতিকুল ইসলাম ১০–১৫ জন নিয়ে তার

দফতরে প্রবেশ করেন। পরে রাত ৮টা ৫৪ মিনিটে মেয়র তার দফতর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিট গেট দিয়ে পলায়ন করেন। এ সময় মেয়রের দলবলের সঙ্গে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বিকাশ বিশ্বাসের হাতে একটি কালো ব্যাগ দেখা যায়। আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া গতি ও ক্লান্ত চালক বড় কারণ ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোয় তেল নেই, বাজারে পেট্রোল ৩৫০ টাকা! ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা জনগণকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান আর্সেনালের স্বপ্ন ভেঙে মৌসুমের প্রথম শিরোপা সিটির সড়কে ২৪ ঘণ্টায় ২৪ প্রাণহানি এবার হরমুজ প্রণালি চূড়ান্তভাবে বন্ধের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলের ঘাঁটিতে একযোগে ড্রোন-রকেট-ক্ষেপণাস্ত্রের বর্ষণ চালিয়েছে হিজবুল্লাহ পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৩ বাংলাদেশি ‘মার্কো রুবিও আমাকে পছন্দ করেন না’ ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে? ভারত সফর বাতিল করলেন শাকিরা বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০ ঈদে সড়কে প্রাণ হারালেন ২৫ জন পশ্চিমবঙ্গের আদালতে ফয়সাল করিম, হাদি হত্যা অস্বীকার চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস অব্যাহত, ২২ দিনে এলো ২৫ জাহাজ কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত