ডিজিটাল পদ্ধতিতে মতামত নেবে নির্বাচন সংস্কার কমিশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪

ডিজিটাল পদ্ধতিতে মতামত নেবে নির্বাচন সংস্কার কমিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ |
নির্বাচনি ব্যবস্থাপনা ও আইনি সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের মতামত চাইবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। ডিজিটাল পদ্ধতিতে মতামত নিতে চলতি সপ্তাহে ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ই-মেইল আইডি প্রকাশ করবে কমিশন। সোমবার নির্বাচন ভবনে কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। নির্বাচন বিষয়ে যে কেউ যে কোনো মতামত দিতে পারেন দাবি করে তিনি বলেন, উন্মুক্ত মতামত নেওয়া হবে। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। এতে কী থাকা উচিত, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ফেসবুক পেজ হবে, আমাদের ই-মেইল হবে। সবার কাছ থেকে তথ্য, প্রস্তাব ও সুপারিশ চাইব। ওয়েবসাইট ইসির ওয়েবসাইটের সাবডোমেইন হবে। এক সপ্তাহের

মধ্যেই হয়ে যাবে। মতামত দেওয়ার ক্ষেত্রে বিষয় নির্দিষ্ট করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উন্মুক্ত মতামত নেব। কোনো বিষয় নির্দিষ্ট করে দেব না। বিগত সংসদ নির্বাচনে যেসব অনিয়ম, ব্যত্যয় ঘটেছে, এগুলো কমিশন চিহ্নিত করবে জানিয়ে তিনি বলেন, ভালো কিছু হয়ে থাকলে সেগুলোও আমরা চিহ্নিত করব। নির্বাচনি প্রক্রিয়া পর্যালোচনা করে যেসব ব্যত্যয় পাওয়া যাবে, তা চিহ্নিত করে এ বিষয়ে সুপারিশ করব। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকবে জানিয়ে তিনি বলেন, তবে সে কথা বলার সময় এখনো আসেনি। আমরা নির্বাচন কর্মকর্তা ও কমিশনের বিষয়ও পর্যালোচনা করব। নির্বাচনের কোন বিষয়গুলোয় সংস্কার আসছে- এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন,

আমরা জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার লাইন ধরে ধরে পর্যালোচনা করছি। আরপিও আমরা গভীরভাবে পর্যালোচনা করছি। জাতীয় নির্বাচনের জন্য এটা মাদার অব ল। সীমানা পুনর্নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন, ইসি সচিবালয় আইনÑসবই দেখছি। গভীরভাবে পর্যালোচনা করছি। কী কী বিষয়ে সুপারিশ করব, তা এখনো বলার মতো অবস্থায় আসেনি। নির্বাচন কমিশন নিয়োগের আইন অগ্রাধিকার দিয়ে সংস্কার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকার যখন চাইবে আশা করি তখনই আমরা ওনাদের একটা খসড়া দিতে পারব। এটার সঙ্গে অনেক বিষয় যুক্ত আছে। আলোচনার ভিত্তিতে হলে ভালো হবে। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

এটাও আমাদের এখতিয়ারবহির্ভূত। এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের