মেক্সিকোয় মাদক গ্যাংগুলোর সংঘর্ষে নিহত ১৯২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

মেক্সিকোয় মাদক গ্যাংগুলোর সংঘর্ষে নিহত ১৯২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে মাদক গ্যাংগুলোর মধ্যে চলমান সংঘর্ষে কমপক্ষে ১৯২ জনের প্রাণহানি ঘটেছে। সিনালোয়া স্টেট পাবলিক সিকিউরিটি কাউন্সিল বুধবার এ তথ্য জানিয়েছে। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হওয়া এ সহিংসতায় প্রায় ২০০টি হত্যাকাণ্ড এবং ২২৬টি নিখোঁজ ঘটনার প্রতিবেদন পাওয়া গেছে। এছাড়াও সংঘর্ষে প্রায় ২০০ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, ১৮০টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং ২,০০০ মানুষ চাকরি হারিয়েছে। এ সহিংসতা শুরু হয় সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা এবং কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা গ্রেফতারের পর। জাম্বাদা গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো থেকে গ্রেফতার হওয়ার পর সিনালোয়া কার্টেলে ক্ষমতার ভারসাম্যে বিশৃঙ্খলা দেখা দেয়। জাম্বাদার অনুগামীদের সঙ্গে এল চাপোর

(জোয়াকিন ‘এল চাপো’ গুজমান) উত্তরসূরিরা, যাদেরকে ‘দ্য চাপিটোস’ অভিহিত করা হয়, তারা ক্ষমতা দখল করার জন্য নিজেদের মধ্যে এ সহিংস লড়াইয়ে অবতীর্ণ হয়। এ সংঘর্ষকে নিয়ন্ত্রণে আনতে সিনালোয়ার গভর্নর রুবেন রোচা ময়া রাজ্যে গত সপ্তাহে ৫৯০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি তারা আমাদের সাহায্য করবে… ন্যাশনাল গার্ড, এয়ার ফোর্স, নেভি এবং স্টেট পুলিশ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে, যারা আমাদের সহিংসতা কমাতে সাহায্য করেছে। তবে দুর্ভাগ্যবশত, আমরা এখনও বলতে পারছি না যে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে’। চলমান এ সংঘাতের প্রেক্ষাপটে সিনালোয়া অঞ্চলে স্থানীয় ব্যবসা এবং পরিবারগুলো প্রচণ্ড কষ্টের সম্মুখীন হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠনের ‘মাদার খাদিজা’ আর নেই ব্যাংক নোট কেন বাতিল করা হয়? তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে