পশ্চিম তীরের বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর, হামাসের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

পশ্চিম তীরের বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর, হামাসের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
ইসরাইল পশ্চিম তীর থেকে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক জর্ডানে স্থানান্তর করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিনিয়র হামাস নেতা খালেদ মেশাল। এ নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ষড়যন্ত্রের প্রকৃতি হলো আরব দেশগুলোর জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলা। বুধবার রাতে একটি অ্যারাবিক টেলিভিশন নেটওয়ার্কে সাক্ষাৎকারে খালেদ মেশাল এ হুঁশিয়ারি দিয়েছেন। হামাস নেতা সতর্কবার্তা দিয়ে বলেন, ‘মুসলিম জাতি কেবল তাদের জীবন উৎসর্গ করার মাধ্যমেই মুক্তি পায়’। দখলদারদের বিরুদ্ধে হামাস আল-আকসা স্টর্ম অভিযান চালানোর ফলে ইসরাইল এখন পশ্চিম তীরে প্রবল চাপ সৃষ্টি করতে চাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। খালেদ মেশাল বলেন, একটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হয়েছে, তবে এই মুহূর্তে কোনো নতুন তথ্য নেই। ইসরাইলি প্রধানমন্ত্রী

বেনিয়ামিন নেতানিয়াহু জুলাই মাসের প্রস্তাব থেকে সরে এসেছেন অভিযোগ করে তিনি বলেন, ‘হামাস যুদ্ধবিরতি আলোচনা পরিচালনার চেষ্টা করেছে, তবে নেতানিয়াহু এটিকে ব্যর্থতার দিকে নিয়ে গিয়েছেন’। গাজার ওপর ইসরাইলি শত্রুর আক্রমণ কৌশলগতভাবে সফল হলেও, একইভাবে তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও উল্লেখ করেন এই হামাস নেতা। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক