আজহারির ডাকে ছুটে গেলেন মাসুদ সাঈদী, আবেগঘন পোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

আজহারির ডাকে ছুটে গেলেন মাসুদ সাঈদী, আবেগঘন পোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
কাউকে না জানিয়ে একরকম নীরবেই দেশে এসেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। এরপর দিন কয়েক পার হয়েছে কিন্তু এখনো কোনো প্রোগ্রামে তাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও আসেননি সামনে। এবার নীরবতা ভেঙে সামনে এসেছেন তিনি। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিটআপ প্রোগ্রামে দেখা যায় তাকে। যেখানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য অনেক আলেম। প্রোগ্রামে মিজানুর রহমান আজহারির সঙ্গে সাক্ষাৎ করেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন মাসুদ সাঈদী। ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রিয় ভাই মিজানুর রহমান আজহারির আমন্ত্রণে আজ গিয়েছিলাম ঢাকার স্থানীয় একটি হোটেলে

আয়োজিত মিটআপ প্রোগ্রামে। তিনি বলেন, এবার দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে এটাই তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, যদিও আসার পর ফোনে কথা হয়েছে কয়েকবার। মাসুদ সাঈদী বলেন, সব ঘরনার ওলামায়ে কেরামের এক মিলনমেলা ছিল আজকের প্রোগ্রাম। ওলামাগণের এমন ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের কাম্য। আল্লাহতায়ালা মিজানুর রহমান আজহারিকে নেক হায়াত দান করুন। তার সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দিন। দ্বীনি আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার তাওফিক দান করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?