ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, বিআরটিএ’র নির্দেশ
হলরুম ভাড়া নিয়ে ব্যক্তিগত আয়োজনকে ‘অক্সফোর্ডের আমন্ত্রণ’ দাবিতে শিবির-এনসিপির মিথ্যাচার
মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
তিন মামলায় জামিন পেলেন মমতাজ
ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ
আজহারির ডাকে ছুটে গেলেন মাসুদ সাঈদী, আবেগঘন পোস্ট
কাউকে না জানিয়ে একরকম নীরবেই দেশে এসেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। এরপর দিন কয়েক পার হয়েছে কিন্তু এখনো কোনো প্রোগ্রামে তাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও আসেননি সামনে।
এবার নীরবতা ভেঙে সামনে এসেছেন তিনি। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিটআপ প্রোগ্রামে দেখা যায় তাকে। যেখানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য অনেক আলেম।
প্রোগ্রামে মিজানুর রহমান আজহারির সঙ্গে সাক্ষাৎ করেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন মাসুদ সাঈদী।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রিয় ভাই মিজানুর রহমান আজহারির আমন্ত্রণে আজ গিয়েছিলাম ঢাকার স্থানীয় একটি হোটেলে
আয়োজিত মিটআপ প্রোগ্রামে। তিনি বলেন, এবার দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে এটাই তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, যদিও আসার পর ফোনে কথা হয়েছে কয়েকবার। মাসুদ সাঈদী বলেন, সব ঘরনার ওলামায়ে কেরামের এক মিলনমেলা ছিল আজকের প্রোগ্রাম। ওলামাগণের এমন ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের কাম্য। আল্লাহতায়ালা মিজানুর রহমান আজহারিকে নেক হায়াত দান করুন। তার সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দিন। দ্বীনি আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার তাওফিক দান করুন।