আজিজ খানসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

আজিজ খানসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাবের সমুদয় লেনদেন ও অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। এ ছাড়া তাদের নামে কোনো লকার সার্ভিস থাকলে সেগুলোতেও সেবা দেওয়া বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছেন মোহাম্মদ আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান, আঞ্জুমান আজিজ খান, আয়শা আজিজ খান, আদিবা আজিজ খান, আজিজা আজিজ খান, জাফর উদ্দিন খান, মোহাম্মদ লতিফ খান, মোহাম্মদ ফরিদ খান, সালমান খান ও মোহাম্মদ ফারুক খান। এদের সবার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এ বিষয়ে গত রোববার রাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের

চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি এবং তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। পরবর্তীতে এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে আইনে। এসব ব্যক্তির ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি), চলমান ঋণের তথ্য (গ্রাহকের নাম, ঋণের হিসাব নম্বর ও বর্তমান স্থিতি, শ্রেণীকৃত মান প্রভৃতি), অপ্রত্যাশিত আমদানি বা রপ্তানি বিলের তথ্য ও লকার সম্পর্কিত তথ্য বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সম্প্রতি সামিট গ্রুপসহ দেশের সাতটি গ্রুপ ও কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তর স্থগিত

করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলত এসব কোম্পানির মালিকানা যেন পরিবর্তিত না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?