ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত
বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক
মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ
৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা
কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
নারায়ণগঞ্জের কালির বাজারের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের কালির বাজারের মশলা পট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার রাত সাড়ে ১১টায় বাজারের এক নম্বর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, বাজারের এক নম্বর গলিতে প্রথমে একটি মশলার দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকানসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুনে কোনো
হতাহতের ঘটনা ঘটেনি।তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
হতাহতের ঘটনা ঘটেনি।তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



