অন্যায় করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে: অর্থ উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪

অন্যায় করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে: অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ |
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্যায় করে পার পাওয়া যায় এ সংস্কৃতি থেকে বের হতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে সুশাসন নিশ্চিত করা যাবে না। আজ শনিবার রাতে রাজধানীর হোটেল সোনাগাঁও-এ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে আয়োজিত ‘১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স’ ২০২৩ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা কিছু দিনের জন্য এসেছি, একটা মেসেজ দিয়ে যেতে চাই যে অন্যায় করে পার পাওয়া যাবে না। ব্যক্তিগত বা সরকারি অর্থ যেটাই হোক অপচয় করা ঠিক না বলে মত দেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আমরা অর্থের অপচয় করতে চাই না। অনেকে

অনেক অর্থের অপচয় করেছেন। জবাবদিহিতার বাইরে থেকেছেন। আমরা এ অবস্থা থেকে বের হতে চাই। অর্থের অপচয় ও দুর্নীতি খোঁজ পাওয়া যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিটি কোম্পানির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা জানতে চায় তোমাদের দেশে বিনিয়োগ পরিবেশ কেমন? আমরা তাদের আশ্বস্ত করতে চাই। বাংলাদেশের সম্ভাবনা প্রচুর রয়েছে বলেও জানান তিনি। করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধনের পাশাপাশি সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ৪১টি বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। অনুষ্ঠানে এসব কোম্পানিকে ১৪ ক্যাটাগরি বা শ্রেণিতে পুরস্কৃত করা হয়। পরে প্রধান অতিথি পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের

হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিএসবি এর সিনিয়র সভাপতি নুরুল আমিন ও সহ-সভাপতি মুশফিকুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন? মামদানির স্ত্রীর সঙ্গে বাদানুবাদ, মিস ইসরাইলকে নিয়ে সমালোচনার ঝড় পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে কী বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে? দেশের মোট রিজার্ভ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক মার্কিন প্রেসিডেন্টের বিমানবহরে ৪ জুলাই যুক্ত হতে পারে কাতারের উপহারের উড়োজাহাজ সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন ভাড়াটিয়াদের পক্ষে ৩১ মিলিয়ন ডলারের সমঝোতা অর্জন মামদানির হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ২ শুভেন্দুর সহকারী হত্যাকাণ্ডে তৃণমূলকে নিশানা করল বিজেপি বাঁশখালীতে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা