সব নদ-নদী ঘিরে হবে ব্লু-নেটওয়ার্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ October, ২০২৪

সব নদ-নদী ঘিরে হবে ব্লু-নেটওয়ার্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৪ |
ঢাকা শহর ও জেলার আওতাধীন সব নদ-নদী ও খাল দখল-দূষণমুক্ত করে ব্লু-নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে ঢাকা জেলা প্রশাসন। এলক্ষ্যে রাজউকের মাস্টারপ্ল্যানের ব্লু-নেটওয়ার্ক পরিকল্পনাকে বেজ ধরে আশপাশের এলাকার জন্য পরিকল্পনা তৈরি করতে চায়। কর্মপরিকল্পনা ধরে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে তা বাস্তবায়ন করতে চায়। শনিবার পুরান ঢাকার জেলা প্রশাসন কার্যালয়ে ঢাকা জেলার নদ-নদী ও খালগুলো অবৈধ দখল ও দূষণ মুক্তকরণ এবং যথাযথ সংরক্ষণের উদ্দেশ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালায় এই ধারণা আলোচনা করা হয়। জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে ওই কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় আলোচনা হয়, ঢাকা জেলার আওতায় ২১৩টি খাল ও ২০টি নদ-নদী শিরা-উপশিরার মতো ছড়িয়ে রয়েছে। নানামুখী

দখল-দূষণের কারণে এসব অস্তিত্ব হারাচ্ছে। যার ফলে জলজট, জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পরিবেশ বিপর্যয় ঘটছে। এ অবস্থার উত্তরণে নদ-নদী ও খালগুলোর দখল-দূষণ ও সংরক্ষণে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। যার মাধ্যমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। আরও বলা হয়, নদ-নদী ও খালগুলোকে প্রথমে দখল ও দূষণমুক্ত করা হবে। এরপরে সেসব টেকসই সংরক্ষণের ব্যবস্থা করা হবে। জলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে নদ-নদী এবং খালগুলোকে টেকসই দখল ও দূষণমুক্ত করা সম্ভব হবে। সেজন্য সরকারের নির্দেশনার আলোকে ব্লু-নেটওয়ার্ক তৈরির কথা বিশেষভাবে ভাবা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত কর্মশালায় জানান, ঢাকা জেলায় বর্তমানে

২০টি নদ-নদী রয়েছে। সেগুলো হলো-আদি বুড়িগঙ্গা, বালু, বংশাই, বংশী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, গাজীখালি, ইছামতি, ইলিশমারী, জয়পাড়া, কালীগঙ্গা, কর্ণতলী, পদ্মা, শিং, শীতলক্ষ্যা, তুলসীখালী, টঙ্গী, তুরাগ, নুরানী গঙ্গা এবং নড়াই। একই সঙ্গে নদ-নদীগুলোর বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায় বিষয়ে পরামর্শ দেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধি প্রকৌশলী মাশরেকুল আরেফিন জানান, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে বুড়িগঙ্গায় ১ হাজার ১১৭, তুরাগে ২ হাজার ৪১, বালুতে ৬৫৬, শীতলক্ষ্যায় ১ হাজার ৬৪০ এবং ধলেশ্বরীতে ১৫৮টি পিলার স্থাপন করেছে। তবে বিভিন্ন বাধার কারণে বুড়িগঙ্গা ও তুরাগে ১৬৪টি নির্মাণ করা যায়নি

এবং পরিকল্পনা অনুযায়ী আরও বেশকিছু স্থানের পিলার স্থাপন কাজ বাকি রয়েছে। সব পিলার স্থাপন শেষ হলে এর সংখ্যা দাঁড়াবে ৭ হাজার ২০০টি। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ চৌধুরী জানান, ঢাকার খালগুলোয় নানা ধরনের দখলদারত্ব চলছে। ইতোমধ্যে তার নেতৃত্বে ৫০টি খালের চিত্র বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছেন। আর বাকিগুলোর তৈরির কাজ চলছে। ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈন বলেন, প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মে চলতে দিতে হয়। চলাচল বাধাগ্রস্ত করলে নানা বিপত্তি ঘটে। নদ-নদী ও খালের সমস্যা সমাধানে রুটে যেতে হবে। সঠিকভাবে কাজ করলে ঢাকা জেলার নদ-নদী ও খালগুলোর সমস্যা সমাধান করা সম্ভব হবে। সভাপতির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ

বলেন, পরিবর্তিত সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হচ্ছে। এরপরও আমরা জনস্বার্থ ও পরিবেশ উন্নয়নের ইস্যুকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। কর্মশালা আয়োজনের মাধ্যমে সবার মতামত নেওয়া হলো। এর আলোকে কর্মপরিকল্পনা করে ধাপে ধাপে তার বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন