কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম রাজু জানান, ওই মার্কেটের একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। স্থানীয় রিফাত জানান, মায়ের বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, রোহিতপুর

বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০ আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব সাড়ে ছয় মাসের বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব এক জোড়া স্যান্ডেল ইরান-ইসরায়েল যুদ্ধ: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, শান্তি প্রচেষ্টায় তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ নোবেল মুখোশের আড়ালে ইউনূসের বিলিয়ন ডলারের প্রতারণার সাম্রাজ্য শিশুর নিরাপত্তা শুরু হোক ঘর থেকেই: গুড টাচ, ব্যাড টাচ এবং যা শেখা দরকার আগেই চুলে কাঁচা ডিম লাগলে দুশ্চিন্তা নয়: বরং মেখে নিন, উপকার অনেক হাত না মিলিয়ে বিতর্কে কোহলি রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর ‘আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন’: ট্রাম্প ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরাইলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ