লেবানন-ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদির? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

লেবানন-ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদির?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
ঘুম ভেঙেছে মধ্যপ্রাচ্যের কুম্ভকর্ণ সৌদি আরবের। ইসরায়েলি হামলায় লেবানন ও গাজা পুড়লেও অনেকটাই নীরব রিয়াদ। ইরানও ইসরায়েলের ওপর হামলা চালানোর পর মুখে কুঁলুপ এটে বসেছিল দেশটি। তবে এবার বোধহয় সৌদির ঘুম ভাঙল। চীনের মধ্যস্থতায় গেল বছর ইরান-সৌদির সম্পর্ক আবারও জোড়া লাগে। তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মতপার্থক্য বেশ প্রবল। সৌদি আরব প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও রিয়াদ চায় না তেহরান তাকে ছাড়িয়ে যাক। এজন্য তেহরান বিরোধী জোটেও রিয়াদকে দেখা গেছে বার বার। এজন্য প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরান হামলা চালালেও চুপ ছিল সৌদি। তবে এবার হুঁশ ফিরেছে দেশটির। বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাক্ষাতে তা স্পষ্ট হয়েছে। উভয় নেতা এসময় লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর ঐক্যেরও আহ্বান জানিয়েছেন তারা। কাতারে এশিয়ান কো-অপারেশেন ডায়ালগ সামিটের এক ফাঁকে এই আলোচনা হয়। সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দেন পেজেশকিয়ান। তিনি বলেন, সৌদি আরবের মতো মুসলিম দেশ, যাদেরকে আমরা ভাই বলে মনে করি, তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া। সৌদি পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর জোরারোপ করেন। ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পায়তারা করছে বলেও ইঙ্গিত দেন ফয়সাল বিন ফারহান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নতুন কূটনৈতিক ফাঁদ? শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সরু সিঁড়ি, নেই জরুরি বহির্গমন পথ, কলকাতার হোটেল নিয়ে নানা প্রশ্ন ২ হাজার টাকার জন্য খুন, বাথরুমে মিললো ছুরি ‘টেলিভিশনের খবরে জানতে পারি, আমার বাবা বন্দুকযুদ্ধে নিহত’ জালিয়াতির অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত সেবার মান, ইন্টারনেটের ধীরগতি ও ভ্যাস নিয়ে অভিযোগ বেশি ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা শেখ হাসিনার ‘মহিলা বাস’ এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা বৈছাআ নেতা মাহদীসহ আটক ৩