সাকিব ইস্যুতে বরফ গলছে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

সাকিব ইস্যুতে বরফ গলছে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
সাকিব আল হাসানের ঘরের মাটিতে শেষ টেস্ট খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে নারী বিশ্বকাপ দেখতে দুবাইয়ে অবস্থানরত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। এমন পরিস্থিতিতে বিসিবির শীর্ষ কর্তাদের অনেকেই মানছেন, সাকিব ইস্যুতে বরফ গলার প্রেক্ষাপট তৈরি হয়েছে। আগামী মাসে ঢাকা-চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অবসর নেওয়ার কথা আগেই জানিয়ে রেখেছেন সাকিব আল হাসান। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নিরাপত্তার নিশ্চয়তাও চেয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদও তার নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন উপদেষ্টাদের মতো করেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় এতদিন আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পাওয়া যায়নি। এ

কারণে ধরে নেওয়া হয়েছিল ভারতের বিপক্ষে কানপুরেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব আল হাসান। কিন্তু সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সাকিব দেশেই শেষ টেস্ট খেলুক, এটা ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদের কথায়, ‘সাকিব আল হাসান এমন একজন খেলোয়াড়, দেশের জন্য যার অনেক অবদান আছে। তিনি দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে চান। আমিও ব্যক্তিগতভাবে চাই সে সুযোগটা তিনি পাক।’ দেশে এসে শেষ টেস্ট খেলে প্রয়োজন হলে নির্বিঘ্নে যাতে দেশের বাইরে যেতে পারেন, এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা চেয়েছিলেন সাকিব আল হাসান। এতদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা বলছিলেন, ‘খেলোয়াড় হিসেবে সব নিরাপত্তা নিশ্চিত

করা হবে। কিন্তু মানুষের মনের ক্ষোভ দূর করার উদ্যোগ সাকিব আল হাসানকেই নিতে হবে।’ চলতি মাসেই দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর করার কথা। সফরে ২১ থেকে ২৫ অক্টোবর ঢাকায় প্রথম টেস্ট খেলবে দেশটি। ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলবেন এ অলরাউন্ডার। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে ২৬ সেপ্টেম্বর টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ওই ঘোষণার সময়ই দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন মাগুরা থেকে উঠে

আসা অলরাউন্ডার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল ক্যাম্পাস: প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা সুর থামছে একে একে: কনসার্ট বাতিলের মিছিলে কি মৌলবাদের পদধ্বনি? সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? ট্রাম্প-শি বেইজিং সম্মেলনের খুঁটিনাটি: ইরান, তাইওয়ান সংকট থেকে শুরু করে বাণিজ্য-কূটনীতির ঐতিহাসিক অধ্যায় ‘ফিট নন’ লুকাকু, তবুও বেলজিয়ামের বিশ্বকাপ দলে নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? গণভবন লুট ও ৩২ নম্বর ভাঙচুরকারীদের ওপর প্রকৃতির অভিশাপ শুরু হয়েছে : গোলাম মাওলা রনি গায়ে হাত দেওয়া লোকও কমিটিতে ক্ষোভে রাজনীতি ছাড়লেন এনসিপি নেত্রী ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? মাছ-মাংস, ডিম-সবজির দাম নাগালের বাইরে, সাধারণের দুর্ভোগ চরমে ট্রাম্প-শি বেইজিং সম্মেলনের খুঁটিনাটি: ইরান, তাইওয়ান সংকট থেকে শুরু করে বাণিজ্য-কূটনীতির ঐতিহাসিক অধ্যায় বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস ২০২৬ বিশ্বকাপ: এমবাপের নেতৃত্বে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের শিশুদের কি ৬ মাস বয়সে হামের প্রথম টিকা দেয়া উচিৎ? সম্ভাব্য ৩ ডোজের হামের টিকা সংক্রান্ত প্রস্তাবনা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের জন্য বন্দর খুলে দিচ্ছে বাংলাদেশ