ইরাকি ড্রোন হামলায় ইসরাইলের ২ সেনা নিহত, আহত ২৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

ইরাকি ড্রোন হামলায় ইসরাইলের ২ সেনা নিহত, আহত ২৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
ইসরাইল অধিকৃত গোলান মালভূমির সেনা ঘাঁটিতে ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং ২৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ হামলা চালানো হয় বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত দুই সেনা সদস্যের একজন হলেন- আশকেলনের বাসিন্দা সার্জেন্ট ড্যানিয়েল আভিভ হাইম সোফার (১৯)। যিনি গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের একটি সিগনাল অফিসার ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর অন্যজন হলেন- জেরুজালেমের বাসিন্দা কর্পোরাল তাল ড্রর (১৯)। যিনি গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আইডিএফ-এর তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, এ হামলায় ইরাক থেকে দুটি বিস্ফোরকবোঝাই ড্রোন ছোড়া হয়। এদের মধ্যে

একটি ড্রোনকে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। তবে অন্য একটি ড্রোন উত্তর গোলান মালভূমির সেনা ঘাঁটিতে আঘাত হানে। ইরাকি ড্রোন হামলায় নিহত দুই সেনা ছাড়াও ইসরাইলের আরও ২৪ জন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, একজনের মাঝারি এবং ২১ জন সামান্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের হামলাটি ছিল ইসরাইলে ইরাকি গোষ্ঠীর চালানো হামলায় প্রথম কোনো গুরুতর প্রাণহানির ঘটনা। এদিকে শুক্রবার এক পৃথক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বেইত শেয়ান উপত্যকায় ইসরাইলি আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোনকে ইসরাইলি বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। আইডিএফ আরও জানিয়েছে যে, ড্রোনটি পূর্ব দিক থেকেই ইসরাইলে প্রবেশ করেছিল এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সই একে হামলার ক্ষেত্রে

ব্যবহার করেছিল। এ ধরনের হামলা ইসরাইলের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষত ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান হামলায় রীতিমত হুমকির মধ্যে পড়েছে ইসরাইল। সূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ