ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা
দুদিন বন্ধ থাকবে তিতাস গ্যাসের প্রি-পেইড মিটার রিচার্জ
পেমেন্ট সার্ভারের রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাসের প্রি-পেইড মিটারের রিচার্জ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা অঞ্চলে গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাস।
বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে তিতাস।
বিজ্ঞপ্তিতে তারা জানান, ভোগান্তি এড়াতে ওই সময়ের আগেই প্রয়োজনীয় রিচার্জ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৪ অক্টোবর রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার) পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ‘উপায়’ এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে। এ পরিস্থিতিতে প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকদের গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
তিতাসের এক কর্মকর্তা বলেছেন, কেবল
‘উপায়’ অ্যাপের মাধ্যমেই তিতাসের মিটার রিচার্জ করার ব্যবস্থা আছে। ওই অ্যাপের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পুরো সিস্টেম বন্ধ রাখতে হচ্ছে।
‘উপায়’ অ্যাপের মাধ্যমেই তিতাসের মিটার রিচার্জ করার ব্যবস্থা আছে। ওই অ্যাপের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পুরো সিস্টেম বন্ধ রাখতে হচ্ছে।



