ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়
পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ
স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?
পরীক্ষার্থী ১৭ লাখ, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি
ছাত্রশিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুধবার
দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি বন্ধ রেখেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৫ আগস্ট পটপরিবর্তনের পর প্রকাশ্যে আসে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরে সেক্রেটারিকে পরিচয় করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এবার ঢাবিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি।
মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এম ফরহাদ বলেছেন আগামীকাল বুধবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
তিনি বলেন, আগামীকাল আমাদের কমিটি প্রকাশ করা হবে। এটি অনলাইনে ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আমাদের কমিটি প্রস্তুত করার কিছু নেই। যে কমিটি আছে, তা প্রকাশ করা হবে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন,
সাংগঠনিক সিদ্ধান্তেই আমরা আত্মপ্রকাশ করছি। আমরা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে চাইনি। আমাদের এতদিন বাধ্য করা হয়েছিল। আমাদের পুরো কমিটি শিগগিরই প্রকাশ করা হবে।
সাংগঠনিক সিদ্ধান্তেই আমরা আত্মপ্রকাশ করছি। আমরা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে চাইনি। আমাদের এতদিন বাধ্য করা হয়েছিল। আমাদের পুরো কমিটি শিগগিরই প্রকাশ করা হবে।



