ক্যাম্পাসে আর মাফিয়াতন্ত্র চলবে না: রাবি উপাচার্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ক্যাম্পাসে আর মাফিয়াতন্ত্র চলবে না: রাবি উপাচার্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেছেন, ছাত্র রাজনীতি বন্ধ বা এর বিরুদ্ধে যে মতামত তৈরি হয়েছে, এগুলো আমার কাছে মনে হয় না রাজনীতির বিরুদ্ধে মতামত। সেটা অপরাজনীতির বিরুদ্ধে। কারণ দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক চর্চা ছিল, সেটাকে আসলে রাজনীতি বলা যাবে না। সেটা মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেট। রাজনীতির নামে যা হয়েছে তা বন্ধ করতে হবে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, আমরা ক্যাম্পাসের অরাজনৈতিক, রাজনৈতিক ও স্টেকহোল্ডারদের সঙ্গে বসব। সব কিছু নিয়ে আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে চাই। তারপরই রাকসুর দিকে মুভ (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়

ছাত্র সংসদ নির্বাচন) করব। বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতায় গণমাধ্যম কর্মীদের ওপর প্রশাসনের তরফ থেকে বাধা সৃষ্টি করা হবে না। যদি কোনো প্রকার চাপ সৃষ্টি করা হয় শুধু আমার কান পর্যন্ত পৌঁছে দিলেই হবে। আমি এগুলো বরদাশত করব না। ক্যাম্পাসে বিভিন্ন দোকানে ছাত্রদের বাকি খাওয়ার বিষয়ে উপাচার্য বলেন, এটি একটি উপসর্গ, কোথাও অপরাজনীতি চলতে থাকলে এটি থাকে। যেখানে অপরাজনীতি নেই সেখানে বাকি খাওয়ার কোনো কালচারও নেই। একটা বিপ্লবের পর মানুষ রাতারাতি তার স্বভাব পরিবর্তন করতে পারে না। কিছু কিছু শুভ পরিবর্তন ইতোমধ্যেই শুরু হয়েছে। আমি প্রক্টরকে বলব স্টেট দপ্তরের সঙ্গে সমন্বয় করে একটা ডাটাবেজ তৈরি

করার জন্য, কোন কোন দোকানে এখনো এই সংস্কৃতি চালু আছে। সম্প্র্রতি ক্যাম্পাসে বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আগামীকাল থেকেই একটা শক্তিশালী যৌন নিরাপত্তা সেল কাজ শুরু করবে। আমরা কোনো মানুষের অনর্থক অসম্মান যেমন চাই না, তেমনি কেউ যদি এ ধরনের ন্যক্কারজনক কাজের সঙ্গে জড়িত থাকে, তাহলে অবশ্যই তাকে এর ফল ভোগ করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে