ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি নারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ভালো কাজের আশায় ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা নারীরা হলেন- আনোয়ারা খাতুন, শিমা খাতুন, জাহানারা বেগম, তন্নি, রোজিনা, সুলতানা, লামিয়া, শাহিরন, সোনিয়া আক্তার। তারা দেশের নারায়গঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা ও যশোর জেলার বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভালো কাজের আশায় দালালচক্রের মাধ্যমে দুই বছর আগে ৯ বাংলাদেশি নারী বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতের মুম্বাই গিয়েছিলেন। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানে তারা ভারতীয় পুলিশের কাছে তারা আটক হন। পরে তাদেরকে

আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। কারাভোগ শেষে ভারতের মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশন তাদের গ্রহণ করেন এরপর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ শুক্রবার সকালে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস নামের দুইটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করবে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের আরিফা আক্তার ও রাইটস যশোরের কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসাদের পোর্ট থানা থেকে গ্রহন করে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখবে। পরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প