ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর নোমান রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে স্কুলশিক্ষার্থী মারুফ মিয়া (১৪) নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকালে সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলি আদালতের বিচারক বাদল কুমার চন্দ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার সকালে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪। তিনি টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। নোমান এ হত্যা মামলার ১৬ নাম্বার আসামি।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গ্রেফতারের পর কাউন্সিলর নোমানকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। পরে নোমানকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে
বিকালে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জন আসামি করা হয়েছে।