নিউইয়র্কে মোদির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না ড. ইউনূসের: পররাষ্ট্র উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

নিউইয়র্কে মোদির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না ড. ইউনূসের: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। কারণ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মূলত এ দুই নেতা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান। তবে মোদির সঙ্গে সাক্ষাৎ না হলেও পাকিস্তান, নেপাল ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীরা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চলতি সপ্তাহে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিন দেশের প্রধানমন্ত্রীসহ নেদারল্যান্ডসের ডিক শুফ, পাকিস্তানের শাহবাজ শরিফ, নেপালের কে পি শর্মা

ওলিসহ ছয়জন গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠক হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এর বাইরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, ইউএসএআইডির প্রশাসক সামান্থা পাওয়ার ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্ক গেলে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নিউইয়র্কের উদ্দেশে আগামী সোমবার ঢাকা ছাড়বেন। এবার নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে না। এ বিষয়টি নিশ্চিত করে তৌহিদ হোসেন বলেন, ‘দুই নেতা একই সময় নিউইয়র্কে থাকছেন না। এ কারণে বৈঠক হবে না।’ তবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তাঁর (পররাষ্ট্র উপদেষ্টা) সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কেই

অনুষ্ঠিত হবে। Ad প্রধান উপদেষ্টা আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই তিনি দেশে ফিরতে নিউইয়র্ক ছাড়বেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়