রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও লঞ্চার দেয়নি ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও লঞ্চার দেয়নি ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
ইরান রাশিয়াকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও এর সঙ্গে কোনো লঞ্চার দেয়নি। যা এখন ইউক্রেনে ব্যবহারের জন্য পরিকল্পনার অংশ বলে জানিয়েছে রয়টার্স। শনিবার তিনটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি। ওই প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ এনেছিল। তবে এর সঙ্গে লঞ্চার না দেওয়ার বিষয়টি আলোচনার এখন কেন্দ্রবিন্দুতে। একজন ইউরোপীয় কূটনীতিক, একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কেন ইরান ক্ষেপণাস্ত্রের সঙ্গে লঞ্চার সরবরাহ করেনি, তা স্পষ্ট নয়। তবে তারা বলছেন, এটি ইরানের ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করতে পারে। রয়টার্সই প্রথম এ ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনার কথা

বিশ্বের সামনে আনে। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া নিজস্ব সামরিক যানবাহন পরিবর্তন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে, যেটি ইরানও করে থাকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ১০ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ইরান রাশিয়াকে Fath-360 ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এবং তা কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনে ব্যবহৃত হতে পারে। এ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যেহেতু এটি অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে ইরান বরাবরই এ ধরনের অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করে আসছে এবং রাশিয়া দাবি করেছে, তারা কেবল কৌশলগত সহযোগিতা আদান-প্রদান করছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এ পদক্ষেপটি ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার জন্য একটি কৌশল হতে পারে। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের সময়

ইরান এবং ইউরোপীয় কর্মকর্তাদের আলোচনার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস