বহিঃশক্তি শকুনের মতো শিল্প-কারখানায় থাবা দেওয়ার চেষ্টা করছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বহিঃশক্তি শকুনের মতো শিল্প-কারখানায় থাবা দেওয়ার চেষ্টা করছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমম্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আধিপত্যবাদী বহিঃশক্তি শকুনের মতো দেশের শিল্প কলকারখানায় থাবা দেওয়ার চেষ্টা করছে। যে কারণে অতীতে বন্ধ হয়েছিলো দেশের বৃহৎ পাটশিল্প, সুতা-বস্ত্র, চিনি, কাগজসহ বিভিন্ন কলকারখানা। নতুন করে ষড়যন্ত্র চলছে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে দেশের অর্থনীতি ধ্বংস করার। বৃহস্পতিবার বিকালে শিমুলিয়া ফেরিঘাটে জেলা শ্রমিকদল আয়োজিত সন্ত্রাস-চাঁদাবাজি দমন, শিল্প কলকারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধের দাবিতে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। শিমুল বিশ্বাস

বলেন, অপকর্মে জড়িত ফ্যাসিবাদের সুবিধাভোগী সহযোগী ও প্রতিবেশী রাষ্ট্র। তারা তাদের আজ্ঞাবহ এবং কৃতদাস সরকারের পতন হওয়ার পর থেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে আওয়ামী লীগ সরকার দেশের হাজার হাজার মানুষ হত্যা করেছে, গুম করেছে, দেশের সম্পদ লুট করেছে, অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সে আওয়ামী লীগকে ভারত আজও নির্লজ্জভাবে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, বহিঃবিশ্বের ষড়যন্ত্র রূখতে সবাইকে সম্মিলিতভাবে পাহাড়া দিতে হবে। ৩০ দিনে হাজারও রক্তের বিনিময়ে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শহীদ জিয়া যেভাবে মানুষকে ভালবেসেছে, খালেদা জিয়া যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ব্যক্ত করেছেন

তা বাস্তবায়ন করতে হবে। যারা সন্ত্রাস চাঁদাবাজী দখল বেদখল করবে, যারা বন্দর, শিল্পপ্রতিষ্ঠান, সড়ক পরিবহন, ঔষধ কারখানা, গার্মেন্টস এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিবিপ্লবে সহায়তা করার চেষ্টা করবে তাদের শক্তহাতে প্রতিহত করতে হবে। এরজন্য শ্রমিকদলকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। শ্রমিক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, যে দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে সে চাঁদাবাজি এবং দখলদারিত্ব রূখে দিতে হবে। বিএনপির কাছে জনগণের অনেক প্রত্যাশা। সে প্রত্যাশা পূরণে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপিতে কোনো সন্ত্রাসী এবং চাঁদাবাজের স্থান নেই। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা দখলদারি করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে

দেবেন। সমাবেশে আরও বক্তব্য দেন দলটির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আকম মোজাম্মেল, জেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরেন, অপু চাকলাদার, গোলাম গাউস সিদ্দিকী, চঞ্চল মাহমুদ, আসাদ হোসেন আশু, ওমর ফারুক অবাক, মোক্তার হোসেন খান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়