সাউথইস্ট ব্যাংক-ইনস্টাশিওর-মাস্টারকার্ড কো-ব্র্যান্ডেড কার্ড চালু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সাউথইস্ট ব্যাংক-ইনস্টাশিওর-মাস্টারকার্ড কো-ব্র্যান্ডেড কার্ড চালু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ইনস্টাশিওর লিমিটেড মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড এবং একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে। নতুন কার্ডগুলোতে থাকবে বিভিন্ন বীমা ও স্বাস্থ্যসেবার সুবিধা, যেমন- কম প্রিমিয়াম প্ল্যান, দ্রুত দাবি প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি, এবং স্বাস্থ্য পরীক্ষায় সাশ্রয়ী খরচের সুযোগ। সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন বলেন, ‘এই সহযোগিতা সাউথইস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধাসহ উদ্ভাবনী সমাধান প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। নতুন এই কার্ডগুলোর মাধ্যমে গ্রাহকরা শীর্ষস্থানীয় হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন এবং পাশাপাশি কাস্টমাইজড বীমা প্ল্যানও উপভোগ করতে পারবেন। এছাড়া, এই অংশীদারিত্ব আমাদের ক্রেডিট

কার্ড পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করবে, যেখানে বিভিন্ন সেগমেন্টের জন্য বৈচিত্র্যময় অফার রয়েছে।’ প্যাথলজি পরীক্ষা ও রেডিওলজিক্যাল ইমেজিংয়ের ওপর ছাড়ের পাশাপাশি, কার্ডহোল্ডাররা জীবন বীমা, দুর্ঘটনা বীমা ও অক্ষমতা বা বিকলাঙ্গতা বীমা পরিকল্পনার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিস্তৃত মেয়াদে কাভারেজ সুবিধা পাবেন। ইনস্টাশিওর প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কার্ডহোল্ডাররা ‘সুইচ অন-সুইচ অফ’ বীমা ফিচার ব্যবহারের সুযোগও পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর