ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!
অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?
একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১
‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’
হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম
প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
১১ ঘণ্টা পর মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল শুরু
কারিগরি ত্রুটি সমাধানের পর মতিঝিল অংশে প্রায় ১১ ঘণ্টা পর চালু করে দেয়া হয়েছে মেট্রোরেল। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুকে পেজে এ মেট্রোরেল চলাচলের বিষয়টি নিশ্চিত করে।
পোস্টে বলা হয়, ‘কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ৮টা ২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’
এর আগে সকাল ৯টা ৪০ মিনিট থেকে এ রুটে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায়
মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়ে মেট্রো যাত্রীরা। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বাসস্ট্যান্ডে হাজারেরও বেশি মানুষ গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। ফার্মগেট, কারওয়ান বাজার মতিঝিল ও গুলিস্তানের উদ্দেশ্যে যাওয়াদের ভোগান্তিও বাড়ে চরমে।
মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়ে মেট্রো যাত্রীরা। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বাসস্ট্যান্ডে হাজারেরও বেশি মানুষ গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। ফার্মগেট, কারওয়ান বাজার মতিঝিল ও গুলিস্তানের উদ্দেশ্যে যাওয়াদের ভোগান্তিও বাড়ে চরমে।



