ছেলের জন্মদিনের পার্টিতে মায়ের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ছেলের জন্মদিনের পার্টিতে মায়ের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ছেলের পাঁচ বছর। তাই আয়োজন করা হয় জন্মদিনের উৎসব। যথা রীতি সেই উদযাপন চলছিল। সবার সঙ্গে আনন্দ করছিলেন ছেলেও মা-ও। হঠাৎ করে অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। ঢলে পড়েন স্বামীর গায়ের ওপর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায়, মারা গেছেন তিনি। ভারতের গুজরাটে ঘটেছে এমন হৃদয়বিদারক ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, গুজরাটের ভালসাতে একটি রেস্টুরেন্টে চলছিল জন্মদিনের অনুষ্ঠান।জড়ো হয়েছিলেন আত্মীয়-স্বজনেরা। তার মাঝেই ঘটে সেই অনাকাঙ্খিত ঘটনা। হইচইয়ের মাঝে আচমকাই পড়ে গেলেন মা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই নারীর। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, একটি মঞ্চে নারী, তার

স্বামী এবং ছেলে দাঁড়িয়ে রয়েছেন। পরিবারের বাকিরা নাচছিলেন। প্রথমে নারীর কোলে ছিল শিশু। তাকে স্বামীর কোলে দিয়ে মঞ্চের উপর দিয়ে এগোচ্ছিলেন তিনি। মাথায় হাত দিচ্ছিলেন তিনি। এর পর আচমকাই স্বামীর কাঁধে এক বার মাথা রাখেন তিনি। তারপর ঢলে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা যায়, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি