ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ
কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে
জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!
জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!
কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!
অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী!
সাবেক এমপি বাদলের কবরে ভাঙচুর, আগুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা কবরস্থানে গিয়ে ভাঙচুর চালায়। একপর্যায়ে কবরের ওপর আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
এদিকে এ ঘটনা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাদলের স্ত্রী সেলিনা খান। এনিয়ে থানায় অভিযোগও করেছেন তিনি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সেলিনা খান ফেসবুকে লিখেছেন, কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ...এখন কবরেও মানুষ
শান্তিতে থাকতে পারবে না। ফেসবুকে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, কবরের ওপর আগুন জ্বলছে। এছাড়া ভাঙচুরের চিহ্ন রয়েছে কবর ও আশপাশে। সেলিনা খান বলেন, একটি গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানের ওপরের গাছ, ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দেয়। আমরা কেউ ছিলাম না। বিষয়টি থানায় জানানো হয়েছে। একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, কিছু দুষ্কৃতিকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে। ২০১৯
সালের ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মইন উদ্দীন খান বাদল। তার বাড়ি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তিনি চট্টগ্রামের বোয়ালখালী চান্দগাঁও (চট্টগ্রাম-৮) আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মইন উদ্দীন খান বাদল।