গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ফসিহ পাগলার মাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার

অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ফসিহ পাগলার মাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
গাজীপুর নগরীর পোড়াবাড়ি বাজার এলাকায় অর্ধশত বছরের পুরোনো শাহ সুফি ফসিহ উদ্দিন ওরফে ফসিহ পাগলার মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর পোড়াবাড়ি, সালনা, জোলারপাড়, ভাওরাইদসহ স্থানীয় বিভিন্ন মসজিদের কয়েকশ মুসল্লি একযোগে মাজারের সীমানা প্রাচীর, পাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করেন। ভাঙচুর করা হয় দোকানপাট, লুট হয় দানবাক্স। ভাঙচুরকারীদের অভিযোগ, এ মাজার ঘিরে বহুকাল ধরে অসামাজিক কাজকর্ম, মাদকের আসরসহ নানা অপকর্ম হয়ে আসছিল। প্রতিবছর একাধিকবার এখানে ওরস অনুষ্ঠিত হয়। মাজার প্রাঙ্গণে বসে জমজমাট মেলা ও জুয়ার আসর। মেলায় গান-বাজনার পাশাপাশি গাঁজার আসর বসত। স্থানীয়রা বাধা দিতে গেলে মাজার কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত সৃষ্টি

হতো। মাজারের নামে এখানে ব্যবসা খুলে বসেছিল একটি চক্র। স্থানীয়রা জানান, জুমার নামাজের পর ভেকু দিয়ে মাজারের ছাদসহ অন্যান্য স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয় হামলাকারীরা। এক পর্যায়ে মাজারের বিভিন্ন ঘরে আগুন দেওয়া হয়। লুট হয় দানবাক্স, সিন্দুক, রান্নাঘরসহ বিভিন্ন আসবাব। মাজার ভাঙার সময় কোনো ভক্ত-অনুরাগী ছিলেন না। বিষয়টি টের পেয়ে তারা আগেই পালিয়ে যান। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম বলেন, মাজারটির নিরাপত্তা দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয় সকাল থেকেই। কিন্তু দুপুরে বিপুল সংখ্যক মুসল্লি একত্রিত হয়ে মাজারটি ভেঙে দেন। পুলিশ বারবার না ভাঙতে অনুরোধ করলেও তারা শোনেননি। একই দিন নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর মহল্লায় ফকির চাড়ু মিজি শাহ্ (রহ.) মাজারে হামলা

চালিয়ে ভাঙচুর করেছে একদল লোক। অভিযোগ উঠেছে, মাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের দুই ছেলে আশরাফুল ইসলাম বিজয় ও ওয়াহেদুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে এ হামলা হয়েছে। বিজয় ও হৃদয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয়রা জানান, লক্ষ্মীনারায়ণপুর মহল্লার দরগাহ বাড়িতে ব্রিটিশ শাসনামলে আধ্যাত্মিক ব্যক্তিত্ব ফকির চাড়ু মিজি শাহ্‌ নামের এক বুজুর্গকে দাফন করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর কবর ঘিরে সেখানে ১৫ শতক জমির ওপর মসজিদ ও মাজার গড়ে তোলেন ভক্তরা। প্রতিবছর এ মাজার প্রাঙ্গণে মাসব্যাপী ওরস ও মেলার আয়োজন করা হয়। গতকাল ভোর ৬টার দিকে ৮-১০ জনের একটি দল মাজার ভাঙচুর করে। মাজার পরিচালনা পর্ষদ সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আবু

নাছের বলেন, মাজারে কোনো অসামাজিক কার্যকলাপ হতো না। বছরে একবার মেলা হয়। মাজার কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলামের দুই ছেলে হৃদয় ও বিজয়ের নেতৃত্বে সেখানে হামলা হয়েছে। তারা মাজারের কবরস্থান ও দেয়াল গুঁড়িয়ে দেয়। জুমার নামাজের পর এলাকাবাসী সম্মিলিতভাবে মাজারে হামলাকারীদের ধরতে এলাকায় তল্লাশি চালায়। কিন্তু হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। মাজারটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হামলা-ভাঙচুরের কথা স্বীকার করে হৃদয় বলেন, মাজার বেদাত। এখানে শিরক কাজ হতো। প্রতিবছর এখানে ওরস ও মেলা হয়। নারী-পুরুষ মাজারে এসে নামাজ আদায় করে, এটি বেদাত। আমরা এখান থেকে কবরটা স্থানান্তর করে অন্যত্র নেওয়ার দাবি জানিয়েছিলাম। কারণ এখানে যে মসজিদ রয়েছে,

সেটাতে জায়গা কম। তাই কবর সরিয়ে মসজিদ বড় করে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। এ বিষয়ে জানতে মাজার পরিচালনা পর্ষদ সম্পাদক তাজুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, হামলার ঘটনা সম্পর্কে কেউ থানায় অভিযোগ দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি