সেনাবাহিনীর সহায়তায় নতুন এমডির যোগদান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই

পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি

রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়

যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব

‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা

হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার

সেনাবাহিনীর সহায়তায় নতুন এমডির যোগদান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ |
তিতাস গ্যাস কোম্পানিতে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি করেছে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো কোনো কাজ না করে সারাদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিন কাটিয়েছেন তারা। তাদের বাধায় পুলিশ নিয়েও গতকাল দিনভর চেষ্টা করেও কার্যালয়ে ঢুকতে পারেননি নতুন ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত ৯টায় তিনি অফিসে প্রবেশ করেন। জানা যায়, গত ৯ সেপ্টেম্বর তিতাসের চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহর চুক্তি বাতিল করে জ্বালানি মন্ত্রণালয়। এর পর গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়। তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ তাঁকে তিতাসে বসতে দিতে চায় না। ফলে নতুন এমডি নিয়োগকে কেন্দ্র করে গত মঙ্গলবার

পেট্রোবাংলায় হামলা, বিক্ষোভ ও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। গতকালও তিতাসজুড়ে ছিল চরম অস্থিরতা। তালা মেরে রাখা হয়েছে এমডির কার্যালয়। তিতাসের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলা জানিয়েছে, তিতাসের আন্দোলনকে উস্কে দেওয়ার পেছনে তিতাসের জিএম (জিএম ইএসডি) হেলাল তালুকদার, জিএম (অডিট) মো. রাশিদুল আলম, ডিজিএম (পিসিডি) ইঞ্জিনিয়ার এনামুল হক ও প্রিপেইড মিটার প্রকল্পের পিডি কাওসার আলম সুমনের হাত রয়েছে। এ ব্যাপারে হেলাল তালুকদারের সঙ্গে দেখা করতে চাইলে তিনি সময় দেননি। গতকাল সন্ধ্যা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের আটকে রেখে গণস্বাক্ষর নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, ৫ আগস্টের পরে হেলাল তালুকদার অনেকটা জোর করে ডিজিএম থেকে পদোন্নতি নিয়ে জিএম হন। এ ছাড়া পুরো তিতাসের নিয়ন্ত্রণ নিয়েছেন তিনি। গত এক মাসে

অন্তত ১০০ জন বদলি হয়েছে তাঁর তালিকা অনুযায়ী। এদিকে পেট্রোবাংলায় বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। এসব ঘটনায় জিএম হেলাল তালুকদারের সংশ্লিষ্টতা পাওয়ায় গতকাল তাঁকে পদাবনতি দিয়ে জিএম থেকে ডিজিএম করা হয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ইতোমধ্যে ডিপিডিসিতে অন্যায়ভাবে নেওয়া বদলি প্রত্যাহার করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোম্পানিগুলোতে যেসব বদলি ও পদোন্নতি দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার