নির্বাহী বিভাগে রদবদলে যে পরামর্শ দিলেন আমির খসরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

নির্বাহী বিভাগে রদবদলে যে পরামর্শ দিলেন আমির খসরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাহী বিভাগে রদবদলের ক্ষেত্রে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। খসরু বলেন, ‘গত ১৫-১৬ বছরে দেশে চরম রাজনীতিকরণ হয়েছে। ক্ষমতার অপব্যবহার হয়েছে। দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে, সেখানে থেকে বেরিয়ে আসতে হবে।’ পদে পদে সুযোগ সন্ধানীরা বসে আছে, তাদের সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিয়ে যাবে বিএনপি। আগামী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে খসরু বলেন, ‘দীর্ঘ আলোচনা

হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপি কী ভাবছে, অন্তর্বর্তীকালীন সরকার কেমন করছে, আগামী দিনের বিএনপির পরিকল্পনা কী এসব বিষয়ে জানতে চেয়েছে।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, কী করে সম্পর্ক আরও জোরদার ও অর্থনৈতিক ভিত্তি দৃঢ় করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। জিও পলিটিক্স, রোহিঙ্গা ইস্যুও আলোচনায় ছিল।’ নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে এ নিয়ে বিদেশিদের সবার আগ্রহ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘হাইকমিশনার নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে জানতে চেয়েছেন। বিএনপির নির্বাচন নিয়ে কি ভাবছে সে বিষয়ে আলোচনা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নেওয়া বিষয়ে

বলেছেন তিনি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার