ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী
আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ
মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে
ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেফতার ২
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।
গ্রেফতারকৃত দুজনেই যথাক্রমে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় রুজুকৃত দুটি পৃথক হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেফতার করে। এই দুইজন ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানার দুটি পৃথক হত্যা মামলার আসামি।





