‘ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

‘ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কিন্তু ভারত যা করছে তা বন্ধুসুলভ নয় বরং প্রভুসুলভ।’ তিনি বলেন, ‘ভারত অন্যায়ভাবে বাংলাদেশের সীমান্তে নিরপরাধ ও নিরস্ত্র মানুষকে হত্যা করবে তা এদেশের জনগণ মেনে নিবে না।’ মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতীয় সীমান্তরক্ষী কর্তৃক বারবার বাংলাদেশী নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে দলটি। সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু সীমান্তে হত্যার তীব্র প্রতিবাদ জানান। সমাবেশটি সঞ্চালনা করেন সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম। সমাবেশে আরও বক্তব্য দেন

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হীরা, হাবিবুর রহমান হাবিব, মওলানা ভাসানীর একান্ত অনুসারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম, কাজী মো. নজরুল, সরফরাজ হোসেন, শাহাদাত হোসেন ও নারী নেত্রী সনিয়া আক্তার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!