ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ নিয়ে বক্তব্যের নিন্দা ভাষানী অনুসারী পরিষদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৪

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ নিয়ে বক্তব্যের নিন্দা ভাষানী অনুসারী পরিষদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৪ |
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ নিয়ে বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভাষানী অনুসারী পরিষদ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছে দলটি। ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রে প্রকাশার্থে এক যুক্ত বিবৃতি প্রদান করেন। বৃহস্পতিবার ভারতের লখনৌতে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীর কমান্ডারদের যৌথ সম্মেলনে রাজনাথ সিংহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তার সামরিক কর্মকর্তাদের চলমান ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শের পাশাপাশি ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন। ভাষানী অনুসারী পরিষদ মনে করেন, রাজনাথ সিং এর এ ধরনের বক্তব্য বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি

হুমকিস্বরূপ। বাংলাদেশ-ভারতের নিকটতম প্রতিবেশী হিসেবে স্বৈরাচার পতন পরবর্তী পরিস্থিতিতে ভারতের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এ পরিবর্তিত পরিস্থিতে এ ধরণের নেতিবাচক বক্তব্য দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়বে। তার এ বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের, ভবিষ্যৎ বাংলাদেশ বিষয়ে কথা বলার সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে বলে নেতৃদ্বয় মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত