অধিনায়কত্ব হারাতে পারেন শান মাসুদ, বিকল্প তালিকায় কারা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৪

অধিনায়কত্ব হারাতে পারেন শান মাসুদ, বিকল্প তালিকায় কারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৪ |
শান মাসুদের টেস্ট অধিনায়কত্বের সময়টা খুব একটা সুখকর যাচ্ছে না। তার প্রথম দায়িত্ব ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া। যা ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হয়। সেই সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে হেরে যায়, যা ছিল শানের জন্য এক বিশাল ধাক্কা। এরপর পাকিস্তান দল নিজ মাঠে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে। তবে এখানেও হতাশাজনকভাবে পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ হারে। প্রথম টেস্টে পাকিস্তান মাত্র ৩০ রানের লক্ষ্য দিয়ে হেরে যায় এবং দ্বিতীয় টেস্টে ১৮৫ রানের লক্ষ্য দিয়ে ৬ উইকেটে পরাজিত হয়। এমন ভরাডুবি এবং পরপর সিরিজ হারের কারণে শান মাসুদের

অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞ, কিংবদন্তি এবং ভক্তরা তাকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরানোর দাবি তুলছেন। এমন প্রেক্ষাপটে শান মাসুদের বিকল্প হিসেবে উঠে আসছে চার জনের নাম। তারা হলেন- সৌদ শাকিল সৌদ শাকিল বর্তমানে পাকিস্তান টেস্ট দলের সহ-অধিনায়ক। অধিনায়কত্বের জন্য অন্যতম প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন এই বাঁহাতি ব্যাটার। ২৮ বছর বয়সি শাকিলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সহ-অধিনায়ক পদে নিয়োগ দেওয়া হয়। এখন পর্যন্ত তার টেস্ট ক্যারিয়ার বেশ সফল। যেখানে তিনি ৫৬.৩০ গড়ে ১,১২৬ রান সংগ্রহ করেছেন। যার মধ্যে তিনটি শতকও রয়েছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে শাকিলের। যেখানে তিনি সিন্ধু দলকে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের শিরোপা জেতাতে সাহায্য করেছেন। তবে আন্তর্জাতিক

স্তরে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা এখনো সীমিত। তাই তাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্পূর্ণ প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ রিজওয়ান তার বিশাল ঘরোয়া এবং পিএসএল অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে অন্যতম শক্তিশালী প্রার্থী। তিনি পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়ার মতো দলকে নেতৃত্ব দিয়েছেন এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান ‘এ’ দলের অধিনায়কও ছিলেন। ২০১৯ সালে বাবর আজমের পরিবর্তে তাকে টেস্ট অধিনায়কত্ব না দেওয়া হলেও, রিজওয়ান তার নেতৃত্বের দক্ষতা প্রমাণ করেছেন। বিশেষ করে সম্প্রতি ১৭১ রানের একটি বড় ইনিংস খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। যদিও তার অধিনায়কত্বের সময়ে কিছু পরাজয়ও ছিল। তবে ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারের সাম্প্রতিক ফর্ম এবং ঘরোয়া ও পিএসএলে নেতৃত্বের অভিজ্ঞতা তাকে অধিনায়কত্বের জন্য উপযুক্ত

প্রার্থী করে তুলেছে। বাবর আজম বাবর আজম পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বে ২০ টেস্টের মধ্যে ১০টিতে জয় পেয়েছে। ২০২৩-২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় ছিল তার অধিনায়কত্বের আরেকটি সফল অধ্যায়। তবে ২০২৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে তিনি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন। বাবরের ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে পুনরায় তাকে অধিনায়ক করার বিষয়ে কিছু উদ্বেগ রয়েছে। তবে তার সাফল্যের রেকর্ড এবং নেতৃত্বের অভিজ্ঞতা তাকে ফের অধিনায়কত্বের জন্য একটি সম্ভাব্য বিকল্প প্রার্থী করে তুলেছে। যদিও এটি পিসিবির ওপর নির্ভর করবে। তারা তাকে পুনরায় অধিনায়ক করতে চায় কিনা। শাহীন শাহ আফ্রিদি পাকিস্তানের গতিতারকা শাহীন শাহ আফ্রিদি টেস্ট অধিনায়ক হিসেবে আরেকটি সম্ভাব্য

বিকল্প। যদিও তিনি তরুণ, তার নেতৃত্বে আক্রমণাত্মক মনোভাব এবং বোলিং ইউনিটকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা তাকে টেস্ট নেতৃত্বের জন্য উপযুক্ত করে তুলেছে। বোলার হিসেবে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা কম হলেও, তার ম্যাচে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা তাকে দায়িত্ব নেওয়ার উপযুক্ত প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। শান মাসুদের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন তুঙ্গে। আর এর মধ্যেই পাকিস্তান ক্রিকেটের ভক্তরা অপেক্ষা করছেন নতুন নেতৃত্বের জন্য। যা দলকে আবারও সাফল্যের পথে নিয়ে যেতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খুব শিগগিরই শান মাসুদের পরিবর্তে একজন স্থায়ী টেস্ট অধিনায়ক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে হবেন পাকিস্তানের পরবর্তী টেস্ট দলের নেতা, যিনি দলকে আরও সাফল্যের

পথে নিয়ে যাবেন। সূত্র: ক্রিকেট পাকিস্তান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স কুমিল্লা ইলিশবাহী পিকআপে ডাকাতির পর ১৯ আসামি গ্রেপ্তার সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া নিয়ে ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ