হত্যার রহস্য উদঘাটন কথা রাখলেন যশোরের নয়া এসপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

হত্যার রহস্য উদঘাটন কথা রাখলেন যশোরের নয়া এসপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
দেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে গত ৫ আগস্ট যশোরের কেশবপুরের ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়োজিদ (২৪) খুন হন। ওই সময় তৎপরতা ছিল না পুলিশের। আর হত্যার ঘটনাটি ছিল ক্লুলেস। এমন পরিস্থিতিতে ছেলের খুনিদের চিহ্নিত ও বিচারের দাবিতে গত ৩ সেপ্টেম্বর যশোরের নবগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদের কাছে গিয়েছিলেন পঙ্গু হায়দার আলী। সাক্ষাৎকালে এসপি কথা দিয়েছিলেন ৭২ ঘণ্টার মধ্যে ছেলের হত্যার রহস্য উদঘাটন করবেন। নিহতের বাবাকে দেওয়া কথা রাখলেন নয়া এসপি। ৭২ ঘণ্টার মধ্যে ক্লুলেস মামলার প্রধান অভিযুক্ত মনিরুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা

ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন উপস্থিত ছিলেন। নিহত সোহাগ কেশবপুরের বুড়িহাটি গ্রামের হায়দার আলীর ছেলে। হত্যাকারী মনিরুল শেখ (২২) একই উপজেলার হাসানপুরের হাবিবুর শেখের ছেলে। পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্ট ভোরে কেশবপুরের বুড়িহাটি গ্রামের হায়দার আলীর ছেলে সোহাগ হোসেন বায়োজিদকে (২৪) অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে হাসানপুর থেকে সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করে। এরপর তাকে নিয়ে রওনা দিলে পথিমধ্যে কেশবপুর উপজেলার কাবিলপুর পৌঁছলে বায়োজিদকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর লাশ রাস্তার পাশে পুকুরে

ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত বায়োজিদের বাবা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন। এরপর ডিবি পুলিশের একটি টিম বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘাতক মনিরুলকে গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি মনিরুল ছাগলের ব্যবসায়ী পরিচয় দিয়ে সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজারে ছাগল নিয়ে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করে। হাসানপুর বাজার থেকে ধনপোতা ঘেরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে চালক সোহাগের গলায় পোচ দিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে পানিতে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে শিকড়ি গ্রামে খোকনের বাড়িতে রেখে বিক্রির চেষ্টা করে। যশোরের নবগত পুলিশ সুপার

জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, নিহতের বাবা গত ৩ সেপ্টেম্বর আমার দপ্তরে এসেছিলেন। ওনাকে আমি কথা দিয়েছিলাম, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আপনার ছেলের হত্যার রহস্য ও জড়িতদের আটক করব। যশেোরে যোগদানের পর প্রথম হত্যা মামলা এটি। তাই আমি এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। প্রথম চ্যালেঞ্জে আমি সফল হয়েছি। তিনি বলেন, আমাদের কার্যক্রম বন্ধ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবর্দা তৎপর আছে জেলা পুলিশ। যেকোনো অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন তারা। এরই প্রমাণ এই কেশবপুরের আলোচিত ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন। এদিকে একমাত্র উপার্জনক্ষম সন্তানের হত্যাকারীকে দেখতে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন নিহত বায়জিদের বাবা-মা ও স্ত্রী। স্ত্রীর কোলে ছিলেন দুই বছর বয়সি বায়োজিদের

সন্তানও। এ সময় তারা সন্তান হত্যার বিচারের দাবি জানান। বারবার ঘাতক মনিরুলের কাছে তারা জানতে চান কেন তাদের ছেলেকে হত্যা করা হয়েছে। কান্নাজড়িত কন্ঠে নিহতের মা নাছিমা বেগম বলেন, কেন আমার বুকটা খালি করে দিলি। তোর কি কোনো মায়া-দয়া নেই। আমার বায়োজিদের ঘরে দুই বছর বয়সি ছেলে রয়েছে। তার কি হবে। আমার বায়োজিদ ইজিবাইক চালিয়েই আমাদের সংসার চালাত। এখন আমাদের কী হবে। কেন তুই এই নিষ্ঠুর কাজটা করলি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর দুর্নীতির আখড়া ডিএনসিসি: বাজারদরের ৬ গুণ বেশি দামে পণ্য ক্রয়, নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে বারবার দরপত্র বাতিল, শর্ত বদল ডিএনসিসির ইজারা প্রক্রিয়ায় অনিয়ম: বাজেয়াপ্ত পে-অর্ডারের সাড়ে ৭ কোটি টাকা উত্তোলন, জানে না কর্তৃপক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য