ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায়
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ
নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা
যুক্তরাষ্ট্রে বাস উল্টে নিহত ৮
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য মিসিসিপিতে শনিবার ভোররাতে একটি বাস দুর্ঘটনায় এক শিশুসহ আটজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানায়।
ভিকসবার্গ ডেইলি নিউজ জানায়, ওয়ারেন কাউন্টিতে ৪৭ আরোহীসহ একটি চার্টার্ড বাস উল্টে গেলে ঘটনাস্থলে সাতজন নিহত ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র
একজন স্থানীয় কর্মকর্তা সিবিএসকে বলেন, মৃতদের মধ্যে গুয়াতেমালার একটি ছয় বছরের ছেলে ও একটি ১৬ বছর বয়সি মেয়ে রয়েছে। তারা ভাইবোন। দুর্ঘটনাটি মিসিসিপি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।



