সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ November, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ November, ২০২৬ |

রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। তবে এদিন তাঁকে আদালতে হাজির করা হয়নি, তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন জানান, আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সাথী সাহা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।

আসামিপক্ষের জামিন আবেদনে উল্লেখ করা হয়, ৮১ বছর বয়সী নুরুল ইসলাম নাহিদ শারীরিকভাবে অসুস্থ এবং তিনি

সাবেক শিক্ষামন্ত্রী, চারবার নির্বাচিত সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধা। আবেদনে আরও দাবি করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অনেক আগে থেকেই তিনি রাজনীতি ও সব ধরনের পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন। আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামিন পেলে তিনি পলাতক হবেন না এবং বিচার কার্যক্রমে অংশ নেবেন বলে আবেদনে জানানো হয়।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় উত্তরা ৯ নম্বর সেক্টরে পেটে গুলিবিদ্ধ হন মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ১৫ সেপ্টেম্বর নিহতের প্রতিবেশী মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। এর আগে

১৯ নভেম্বর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয় এবং পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে আরও ১৪টি মামলা রয়েছে। সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন লিভারপুলের এনগুমোহা কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন