গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ November, ২০২৬

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ November, ২০২৬ |

গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্যরা গঠিত যৌথ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানী ঢাকার একটি হোটেলে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা শেষ হয়।

বিজ্ঞাপন

যৌথ নদী কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তির ৪ অনুচ্ছেদ অনুযায়ী, বাস্তবায়ন পর্যবেক্ষণের লক্ষ্যে জেআরসি সদস্যদের নেতৃত্বে এই যৌথ কমিটি গঠন করা হয়েছিল।

এ বছর যৌথ কমিটির প্রথম বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকায় আয়োজিত তৃতীয় বৈঠকে চুক্তির বাস্তবায়ন–সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র। ১৯৯৭ সাল থেকে এই কমিটি ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন এবং তাদের কার্যক্রম তদারকির কাজ করে আসছে। প্রতিবছর নিয়মিত তিনটি বৈঠকের অংশ হিসেবে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু এলাকায় সাইট পরিদর্শনের পর এই সভাগুলো হয়ে থাকে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী

লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের এই চুক্তি স্বাক্ষর করে। সমঝোতা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানিবণ্টন করা হয়। চলতি বছরের ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এপ্রিলে বাংলাদেশ এ বিষয়ে আলোচনার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। জুন ও আগস্ট মাসে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে দিল্লিকে প্রস্তাব দেওয়া হলেও এখন পর্যন্ত ভারত তাতে সাড়া দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট