শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ November, ২০২৬

শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ November, ২০২৬ |

পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট নিরাপত্তাহীনতায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার বিচারকাজ এই পরিস্থিতির কারণে ব্যাহত হয়।

বিজ্ঞাপন

আসামিদের আদালতে হাজির করতে না পারায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেছেন। এ বিষয়ে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, গাজীপুরে শ্রমিক আন্দোলনের ফলে তৈরি হওয়া নিরাপত্তাজনিত সমস্যার কারণেই আসামিদের আদালতে আনা যায়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ইমাম হাসান (তাইম) হত্যার মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। আগামী ১ ডিসেম্বর এই মামলার

যুক্তিতর্কের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মামলায় এদিন সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ছিল। একই সঙ্গে যাত্রাবাড়ীর আরেকটি মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। এই দুটি মামলার পরবর্তী কার্যক্রম ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী