আরও খবর
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি
টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে
কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।' গত ৯ নভেম্বর শুরু হওয়া আট কার্যদিবসের এই অধিবেশন বুধবার শেষ হয়।
বিজ্ঞাপন
অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার সংসদ নেতা ও বিরোধীদলীয়
নেতার আলোচনার প্রশংসা করে বলেন, তাদের বক্তব্যে নাগরিকরা অনুপ্রাণিত হয়েছে। সংসদীয় কার্যক্রমে সহযোগিতার জন্য তিনি সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এরপর তিনি রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তিসংক্রান্ত আদেশ পড়ে শোনান।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এই অধিবেশনে চারটি বিল উত্থাপন করা হয় এবং তার সবগুলোই পাস হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়েছিল, যার মধ্যে তিনি ১৭টির উত্তর দিয়েছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, যার বিপরীতে ২ হাজার ১৬৯টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।





