ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ November, ২০২৬

ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ November, ২০২৬ |

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত সন্দেহে গভীর রাতে কক্সবাজার শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাফায়েল উল্লাহকে (২৩) বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাহারছড়ার বিমানবন্দর সড়কের বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে নিয়ে যায়। পরে বুধবার বেলা ১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আটক রাফায়েল উল্লাহ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহর ছেলে। পুলিশের ভাষ্যমতে, নাশকতায় জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়েছিল। তবে ছাত্র ইউনিয়নের নেতা পরিচয় নিশ্চিত

হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাফায়েলের বাবা করিম উল্লাহ অভিযোগ করেন, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করার কারণে একটি পক্ষ তাঁকে থামানোর জন্য ছেলেকে তুলে নিতে ভূমিকা রেখেছে। তাঁকে ভয় দেখাতে এ কাজ করা হয়েছে। ঘটনার রাতে ৩টার দিকে নিজের ফেসবুক আইডিতে করিম উল্লাহ লেখেন, ‘কোনো ধরনের কারণ ছাড়া আমার ছেলে ছাত্র ইউনিয়ন নেতা রাফায়েল উল্লাহকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।’

করিম উল্লাহ জেলা ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এবং জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখল করে

পৌরসভার সড়ক নির্মাণ, সৈকতে দোকানপাট নির্মাণ এবং নদী-প্যারাবন দখল নিয়ে তিনি সোচ্চার। সম্প্রতি সৈকতের ঝাউগাছ কেটে পর্যটন করপোরেশনের বিচ কার্নিভ্যাল আয়োজনের বিরুদ্ধে কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।

করিম উল্লাহ আরও বলেন, ‘পুলিশের সন্দেহ ছিল আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে রাফায়েল ছাত্র ইউনিয়নের নেতা ও জুলাই–যোদ্ধা—এ তথ্য জানার পর পুলিশের একজন কর্মকর্তা আমাকে ফোন করে ছেলেকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এরপর বেলা একটার দিকে ছেলেকে ছেড়ে দেওয়া হয়।’

বিজ্ঞাপন

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নাশকতার সঙ্গে জড়িত ফ্যাসিস্টদের ধরতে রাতভর পুলিশের

একাধিক দল অভিযান চালায়। এ সময় ছাত্রলীগের কর্মী সন্দেহে রাফায়েল উল্লাহকে থানায় আনা হয়। তিনি ছাত্র ইউনিয়নের নেতা, এ পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি শেখ মোহাম্মদ আলী আরও দাবি করেন, রাফায়েল উল্লাহকে থানায় আনার পেছনে বিচ কার্নিভ্যাল কিংবা অন্য কোনো কারণ নেই। পুলিশের নিয়মিত অভিযানে প্রতি রাতেই ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার