ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ November, ২০২৬

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ November, ২০২৬ |

ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উল্লেখ করে জারি করা অফিস আদেশ বাতিলের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ কর্মকর্তার বরাবরে এ নোটিশ পাঠান।

বিজ্ঞাপন

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং কুমিল্লার পুলিশ সুপার বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে

গত ৯ নভেম্বরের অফিস আদেশটি প্রত্যাহার বা বাতিলের দাবি জানানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে গৃহীত পদক্ষেপ লিখিতভাবে জানাতে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় থেকে গত ৯ নভেম্বর জারি করা অফিস আদেশে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমিটি পরিদর্শনের জন্য দল গঠনের নির্দেশ দেওয়া হয়। আইনি নোটিশে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছেলে দিলীপ দত্ত নিহত হওয়ার পর সম্পত্তিটির উত্তরাধিকারী হন অপর ছেলে সঞ্জীব দত্ত। ১৯৯২ সালে সঞ্জীব দত্তের মৃত্যুর পর তাঁর সন্তান আরমা দত্ত ও রাহুল দত্ত সম্পত্তির মালিকানা

লাভ করেন এবং পরবর্তী সময়ে বিএস জরিপে তাঁদের নামে জমিটি রেকর্ড হয়।

নোটিশে আরও বলা হয়, চলতি বছরের ১৩ মে রাহুল দত্তের মৃত্যুর পর আরমা দত্ত একক মালিক হিসেবে সম্পত্তিটির নামজারি করে নিয়মিত কর পরিশোধ করে আসছেন। সম্পত্তিটি কখনোই পরিত্যক্ত ছিল না এবং সরকারও একে পরিত্যক্ত তালিকায় অন্তর্ভুক্ত করেনি। গত ১৪ জুন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এই সম্পত্তিকে ঐতিহ্যবাহী স্থাপনা ঘোষণার প্রস্তাব দেন। এরপর আরমা দত্ত গত ২৮ সেপ্টেম্বর সংস্কৃতিমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁর ব্যক্তিগত সম্পত্তি হেরিটেজ সাইটের তালিকায় না রাখার অনুরোধ করলেও কোনো জবাব পাননি।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার ভাষ্যমতে, ১১ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের

মাধ্যমে আরমা দত্ত জানতে পারেন যে তাঁর ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শনের জন্য একটি দল গঠন করা হয়েছে। ১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের ৬ ধারা অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণের আগে মালিককে নোটিশ দেওয়া এবং বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া আবশ্যক, যা এখানে লঙ্ঘন করা হয়েছে। এছাড়া সংবিধানের ৪২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সম্পত্তি ধারণের মৌলিক অধিকার ক্ষুণ্ন করে কোনো প্রশাসনিক আদেশ দেওয়া যায় না বলে নোটিশে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে