আরও খবর
মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ
বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন
হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু
অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব
ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি
দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি
প্রায় দুই বছর পর তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি কার্যক্রম শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। সোমবার অনুষ্ঠিত শুনানিতে মোট পাঁচটি অভিযোগ উত্থাপন করা হয়, যার মধ্যে তিনটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি দুটি অভিযোগের শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছে কমিশন।
বিজ্ঞাপন
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন এই শুনানি গ্রহণ করেন। কমিশনের পক্ষ
থেকে জানানো হয়, দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় গত দুই বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা পড়েছে।
গত ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করার পর নবগঠিত কমিশন জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়েছে। এর অংশ হিসেবে ১০০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমে গতি আনার চেষ্টা চলছে।
শুনানিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ, নিয়োগপত্র বাতিলের কারণ, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি সম্পত্তি বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয়ে দায়ের করা অভিযোগগুলো পর্যালোচনা করা হয়েছে।






