সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ November, ২০২৬

সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ |
শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যয়, ডিসেম্বরেই বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করার খবর ঘিরে দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর জনপরিসরে  রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এমন পরিস্থিতিতে এবার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
  মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি দলটির কার্যক্রমের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত।   প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের

১২ মে প্রকাশিত সরকারি গেজেটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গেজেট অনুযায়ী, দলটির যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ।   তিনি বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। আওয়ামী লীগের রাজনীতি ধ্বংসের রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দলটির বিরুদ্ধে আগুন-সন্ত্রাস, গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন।   তবে প্রতিমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা এবং পাসপোর্টের আবেদনসংক্রান্ত খবর প্রকাশের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা

শুরু হয়েছে। তাঁর বক্তব্য গণমাধ্যমে প্রকাশ ও প্রচারের ওপর সরকারি বিধিনিষেধের বিষয়টিও আবার সামনে এসেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ৫ ডিসেম্বর শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তবে সরকারের বক্তব্যে এখন আওয়ামী লীগের সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাকেও নিষিদ্ধের আওতায় রাখার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।   শেখ হাসিনার বক্তব্যের রাজনৈতিক জবাব দেওয়ার পরিবর্তে গণমাধ্যমে তাঁর বক্তব্য ও আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রচার বন্ধের ওপর সরকারের এই গুরুত্বারোপ সংবাদমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক বহুমত এবং জনগণের তথ্য জানার অধিকার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ