স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ November, ২০২৬

আরও খবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?

১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি

বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে?

স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ |
জুলাইতে নাশকতার অন্যতম হোতা- সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ শোনা গেছে। আজ ১০ই নভেম্বর, মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে। রিসোর্টসূত্রে জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ই নভেম্বর বান্ধবীসহ ওঠেন হাসিব আল ইসলাম। বান্ধবীকে স্ত্রী পরিচয় দিয়ে নাম এন্ট্রি করেন তিনি। আজ (মঙ্গলবার) তার চেক আউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হাসিবের সাথে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।’ তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে

ওঠেন হাসিব। রুম নাম্বার ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তারা।’ জুলাইতে মেট্রোরেলে আগুন দেওয়া এবং পুলিশ হত্যায় সরাসরি সম্পৃক্ততার কথা জানিয়ে সদম্ভে বক্তব্য দেওয়া এই সমন্বয়কের একটি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, স্ত্রী পরিচয়ে হোটেলে রাত কাটানো ওই নারীর সঙ্গে হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। পথে ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তারকে বকাবকি করেন। এ সময় ভয় পেয়ে দৌড়ে কোনোরকম প্রাণ বাঁচান প্রবল প্রতিপত্তি দেখানো হাসিব।

লাইভ টিভি অনুষ্ঠানে জুলাইতে নাশকতার কথা স্বীকার করেন হাসিব

ভিডিওতে আরও দেখা গেছে, ছাত্রলীগ কর্মীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে পরিচয় করিয়ে দেন

দর্শকদের। এসময় তাদের হাতে কিছু একটা ছিল বলে মাটিতে পড়া ছায়ায় দেখা যায়। তবে কী ছিল, সেটি সঠিকভাবে জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করা হচ্ছে। জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুলাইর সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিবের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা করেছে। হামলায় হাসিব আহত। চিকিৎসাধীন আছে। যদিও ভিডিওতে হাসিবকে আহত হতে দেখা যায়নি, তিনি দৌড়ে নিরাপদ দূরত্বে চলে যেতে সক্ষম হন। হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ